অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে - দিগন্ত জার্নাল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে, নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হতে পারে। তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান বলে জানা গেছে।

an adbox will go here