বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, দ্বিতীয় বেইজিং - দিগন্ত জার্নাল

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, দ্বিতীয় বেইজিং

দিগন্ত জার্নাল ডেস্ক:

বায়ুদূষণের মাত্রায় বিশ্বে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (৫ মার্চ) সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এর তথ্যানুযায়ী, ঢাকার বায়ু মান স্কোর ১৭১, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ১৬৭। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কামপালা, যার স্কোর ১৬১। উভয় শহরের বাতাসও অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’, এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। অপরদিকে, স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, এবং ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঢাকার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে এবং তা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

an adbox will go here