এনসিপির নেতা সারজিস ওপর হামলা, ছাত্রদল নেতা শাকিলের বিচারের দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন।
বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত দাবি ওঠে। সারজিস আলম পরে রাত ২টার পর নিজের ফেসবুকে একটি পোস্ট করে ঘটনার বিবরণ দেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়।”
তিনি আরও বলেন, “পরে NSU, IUB, AIUB, UIU বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে NSU’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। সেখানে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলসহ কয়েকজন ছাত্রদল নেতা স্লোগান দিচ্ছিলেন। আমার কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলে তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে।”
এ ঘটনায় সারজিস আলম দাবি করেছেন, ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে তাদের সাথে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় অন্তত কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। তিনি অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সারজিস আলম বলেন, “১৬ বছর ধরে টোকাইলীগের নির্যাতনের শিকার হওয়ার পর আজকে যদি ছাত্রদলও একই ধরনের আচরণ করে, তবে তাদেরও পরিণতি টোকাইলীগের মতোই হতে সময় নেবে না। সময় থাকতে শিক্ষা নিতে হবে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সারজিস আলমের দাবি, সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।
(দিগন্ত জার্নাল ডেস্ক)