নকআউটের প্রতিশোধ নাকি নতুন ইতিহাস—৯ মার্চ দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০০০ সালের কেনিয়ার নাইবোরি জিমখানা ক্লাব গ্রাউন্ডে ভারতের স্বপ্নভঙ্গের সেই রাত এখনও অনেকের মনে গেঁথে আছে। সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরির পরও ক্রিস কেইর্নসের অতিমানবীয় ইনিংসে ভারতকে শিরোপার স্বপ্ন ভুলতে হয়েছিল। ২৫ বছর পর সেই স্মৃতি সামনে রেখে আবারও মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড, এবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
টুর্নামেন্ট জুড়ে দুই দলই দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। ভারতের একমাত্র হারও এসেছে কিউইদের বিপক্ষে, যদিও পরিসংখ্যান, কন্ডিশন ও সাম্প্রতিক পারফরম্যান্সে রোহিত শর্মাদেরই এগিয়ে রাখা হচ্ছে। ২০১৩ সালে এই ট্রফি জিতলেও ২০০০ সালের সেই পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ এবারই প্রথম পেয়েছে ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ডও চাইবে আরও একটি শিরোপা নিজেদের ঘরে তুলতে।
দুবাইয়ের মাঠ প্রস্তুত, প্রতিদ্বন্দ্বী দুই দলও। মোহাম্মদ শামি-বিরাট কোহলিরা চান নাইবোরির স্মৃতি মুছে দিতে, আর মিচেল স্যান্টনারের নেতৃত্বে ব্ল্যাক ক্যাপসরা তৈরি রোহিতদের ফের কাঁদাতে। ৯ মার্চ নির্ধারণ করবে, এটা ভারতের প্রতিশোধের দিন নাকি নিউজিল্যান্ডের নতুন ইতিহাসের দিন।
— দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে