ঢাবি ছাত্রীকে ওড়না ঠিক করতে বলায় মিথ্যা মামলা, জামিন মঞ্জুর - দিগন্ত জার্নাল

ঢাবি ছাত্রীকে ওড়না ঠিক করতে বলায় মিথ্যা মামলা, জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে এক ছাত্রী অশালীন পোষাকে ওড়না গলায় ঝুলিয়ে রাখায় তাকে ওড়না ঠিক করতে বলার কারণে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফের বিরুদ্ধে ওই ছাত্রী হেনস্তার অভিযোগে মিথ্যে মামলা দায়ের করেছেন।

আজ (৬ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।

৫ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মোস্তফা আসিফের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তাকে ক্যাম্পাসে হেনস্তা করা হয়েছে। সেই ছাত্রী প্রথমে প্রক্টর অফিসে এবং পরে শাহবাগ থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের কাছে মোস্তফা আসিফ তাকে পর্দা না করার জন্য এবং তার

ওড়না ঠিক না থাকার কারণে কুরুচিপূর্ণ কথা বলে যৌনপীড়ন করেন।

an adbox will go here