শাহবাগ থানা থেকে মুক্ত ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ: মাওলানা শরিফ মুহাম্মদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
শাহবাগ থানা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তির আচরণ সঠিক ছিল না এবং তা অনেক ভুল ছিল, তবে তার মুক্তি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন মাওলানা শরিফ মুহাম্মদ। তিনি বলেন, “এখন তাকে ঘরে পাঠিয়ে দিন এবং তামাশা করা একদম ঠিক না।”
এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন তিনি, দাওয়াত বা ইসলাহ তরবিয়তের ‘আক্রমণাত্মক’ অংশের জন্য যে কেউ নিজের দায়িত্ব নিতে পারেন না। মাওলানা জানান, দাওয়াতের প্রথাগত ও নরম অংশটা সবাই পালন করতে পারেন, তবে প্রতিবাদী বা সংস্কারমূলক কর্মসূচিতে যোগ্যতা, দক্ষতা, এবং পাল্টা প্রতিরোধের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। এর জন্য সবার কাজ নয়।
তিনি আরও বলেন, “সংঘাত বা সংকট সৃষ্টি হলে মজলুম ও দ্বীনদার মানুষের পক্ষে থাকতে হবে; তবে ইচ্ছাকৃত বা অসতর্কভাবে এমন পরিস্থিতিতে যাওয়া উচিত নয়।” তিনি সতর্ক করেন যে, কিছু উস্কানিজীবী সর্বদা সক্রিয় থাকে, তাই চুলকানি বা উস্কানিজীবীদের মতধারা থেকে নজর রাখা উচিত।