ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - দিগন্ত জার্নাল

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৯.৮৫%। অর্থাৎ ৯০.১৫% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৩১০ জন। মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭৩৯ জন পাস করেছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও জমা দিতে হবে। এছাড়া, ফল পুনর্নিরীক্ষার জন্য ৯ থেকে ১৩ মার্চের মধ্যে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন করা যাবে।

an adbox will go here