হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ, জানাল পুলিশ সদর দপ্তর - দিগন্ত জার্নাল

হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ, জানাল পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের সব ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, হিযবুত তাহরীর বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন, যা ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণসহ সব ধরনের প্রচারণামূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

এই ঘোষণার পর, জানা গেছে যে, শুক্রবার (৭ মার্চ) হিযবুত তাহরীর রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ নামে একটি কর্মসূচির ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করেছে।

an adbox will go here