আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার - দিগন্ত জার্নাল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার

দিগন্ত জার্নাল ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অদম্য নারী পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা নারীরা।

পুরস্কার পাওয়া নারীরা হলেন:

  • অর্থনীতিতে অবদানে: শরিফা সুলতানা
  • শিক্ষা ও চাকরিতে অবদানে: হালিমা বেগম
  • সফল জননী নারী: মেরিনা বেসরা
  • জীবন সংগ্রামে জয়ী নারী: লিপি বেগম
  • সমাজ উন্নয়নে অসামান্য অবদানে: মো. মুহিন (মোহনা)
  • বিশেষ বিবেচনায়: বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

an adbox will go here