বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাউবো ৬টি পদে মোট ২৭৭ জন কর্মী নিয়োগ দেবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত হয়েছে। এসব পদে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।
পদের নাম ও বর্ণনা:
- সহকারী প্রকৌশলী (পুর)
- পদসংখ্যা: ৫০
- গ্রেড: নবম
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
- সহকারী পরিচালক (প্রশাসন)
- পদসংখ্যা: ৬
- গ্রেড: নবম
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
- উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক
- পদসংখ্যা: ১০২
- গ্রেড: দশম
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
- উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)
- পদসংখ্যা: ২২
- গ্রেড: ১০
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
- হিসাবরক্ষক
- পদসংখ্যা: ১৯
- গ্রেড: ১২
- বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
- হিসাব করণিক
- পদসংখ্যা: ৭৮
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
প্রার্থীর বয়স: ১ মার্চ ২০২৫ তারিখে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা পাউবোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানার পর আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
- ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা
- ৫ নম্বর পদের জন্য ১৫০ টাকা
- ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা
আবেদনের শেষ তারিখ:
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের সময় শেষ হবে বিকেল ৪টা।