চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রেকর্ড গড়লেন বিরাট কোহলি - দিগন্ত জার্নাল

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

দিগন্ত জার্নাল ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫৫০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি।

বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে মাত্র পাঁচজন ক্রিকেটারের। তালিকায় শচীন টেন্ডুলকার (৬৬৪), মাহেলা জয়াবর্ধনে (৬৫২), কুমার সাঙ্গাকারা (৫৯৪), সনৎ জয়সুরিয়া (৫৮৬), রিকি পন্টিং (৫৬০) এবং বিরাট কোহলি (৫৫০) জায়গা করে নিয়েছেন।

এখন পর্যন্ত কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট, ৩০২টি ওয়ানডে ও ১২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটির মাধ্যমে করেছেন ৯২৩০ রান। ওয়ানডেতে ৫১ সেঞ্চুরির সাহায্যে ১৪,১৮০ রান করেছেন। আর টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি ও ৩৮টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৪১৮৮ রান।

এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার, যিনি ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

an adbox will go here