হেফাজতে ইসলাম ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন - দিগন্ত জার্নাল

হেফাজতে ইসলাম ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন

দিগন্ত জার্নাল ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী হাফিজাহুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মোহাম্মদ বিন হাফেজ্জী এবং সাংগঠনিক সম্পাদক : মাওলানা মুহিব্বুল্লাহ।

অন্যদিকে, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা মুফতী মাহবুবুল্লাহ কাসেমী হাফিজাহুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মন্জুরুল হক হাফিজাহুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক : মাওলানা  রশিদ আহমদ ফেরদাউস। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছেন।

an adbox will go here