অনৈতিকতা রোধে তাওহিদবাদী জনতার প্রচেষ্টা অব্যাহত: মুফতি হারুন ইজহার - দিগন্ত জার্নাল

অনৈতিকতা রোধে তাওহিদবাদী জনতার প্রচেষ্টা অব্যাহত: মুফতি হারুন ইজহার

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

ঢাকা ও চট্টগ্রামের তাওহিদবাদী জনতার সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন মুফতি হারুন ইজহার। তিনি বলেন, রমাদান শুধু ইবাদতের মাসই নয়, বরং আমর বিল মা’রুফ তথা নৈতিকতার প্রচার ও সমাজ সংস্কারের কাজও সমানভাবে চলতে থাকে।

সম্প্রতি নিজের ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় মুফতি হারুন ইজহার বলেন, অবৈধ যৌনচার, ধর্ষণ ও যৌন হয়রানি আমাদের সমাজের বড় সংকট, যা সবাই জানে। তবে মূলধারার ইসলামপন্থীদের ভূমিকা আরও জোরালো ও আধুনিক হওয়া প্রয়োজন ছিল, যা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, নৈতিকতা ও চারিত্রিক বিশুদ্ধতার বিষয়ে অধিকাংশ প্রচারণা গ্রাম্য মাহফিলে সীমাবদ্ধ থাকায় তা শহরের তরুণ সমাজের কাছে যথাযথভাবে পৌঁছায় না।

তিনি আরও বলেন, বর্তমান সেক্যুলার প্রচারণাগুলোতে একদিকে যৌন হয়রানির বিরোধিতা করা হয়, আবার অন্যদিকে যৌন স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া হয়, যা দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। তাই ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে প্রতিটি ইস্যুতে উপস্থাপন করতে হবে এবং তাৎক্ষণিকভাবে সঠিক বার্তা দিতে হবে।

মুফতি হারুন ইজহার তার পোস্টে ঢাকা ও চট্টগ্রামের তাওহিদবাদী জনতাকে তাদের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং নৈতিকতার প্রচারে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

an adbox will go here