ভারতে আ'লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মীর অবস্থানের দাবি: গৌতম লাহিড়ীর - দিগন্ত জার্নাল

ভারতে আ’লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মীর অবস্থানের দাবি: গৌতম লাহিড়ীর

দিগন্ত জার্নাল ডেস্ক:

সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ভারতীয় সাংবাদিকের বরাতে জানিয়েছেন যে, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী অবস্থান করছেন। এই তথ্যটি সম্প্রতি দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ করেছেন।

গৌতম লাহিড়ী দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। এই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন, “ভারত সরকার বাংলাদেশীদের সেদেশে ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে কি না, কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়।”

এছাড়া, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির ওপরও একটি ধারণা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিজেপি সরকার ও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আধিপত্য বিস্তার করতে রাজ্যের অর্থনীতি দুর্বল করার চেষ্টা করছে।” গৌতম লাহিড়ী কলকাতা শহর ও আশেপাশের এলাকাগুলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকার কথা উল্লেখ করেছেন।

জুলকারনাইন সায়েরের পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লাখ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্য থাকে কলকাতা, এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।” তিনি এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, “বিজেপি কি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোঠাসা করতে চাইছে?”

an adbox will go here