জামায়েত আমিরের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার - দিগন্ত জার্নাল

জামায়েত আমিরের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনা চলাকালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, তারা গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। আলোচনাকালে হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।

an adbox will go here