চুয়াডাঙ্গায় মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুরুন্নাহার কাকলী গ্রেফতার - দিগন্ত জার্নাল

চুয়াডাঙ্গায় মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুরুন্নাহার কাকলী গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে আটক করে। পরে সোমবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার নুরুল ইসলামের মেয়ে এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর।

পুলিশ জানায়, ২০২৩ সালের ৪ আগস্ট চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর জখম করা হয়। এরপর ৩ অক্টোবর নিহত হযরত আলীর মেয়ে হাসনা জাহান খুশবু নুরুন্নাহার কাকলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সদর থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

an adbox will go here