ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম: ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত - দিগন্ত জার্নাল

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম: ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত

দিগন্ত জার্নাল ডেস্ক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবির ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, যাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব ফুটে উঠবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে শিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে শহিদ দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, শিবির চরম প্রতিকূল পরিবেশেও টিকে ছিল এবং ভবিষ্যতে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে।

শিবির সভাপতি আরও বলেন, শহিদ সাব্বির ও শহিদ আইয়ুবদের অপরাধ ছিল সমাজ পরিবর্তনের ডাক দেওয়া এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানানো। তিনি অতীতের ইতিহাস তুলে ধরে বলেন, শিবির সব সময়ই প্রতিকূল পরিস্থিতিতে টিকে ছিল এবং ভবিষ্যতেও কোনো পরিস্থিতির কাছে পরাজিত হবে না।

an adbox will go here