ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিমন্ত্রী এনামুরের স্ত্রীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক :
ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের তৃতীয় স্ত্রী ডা. ফরিদা হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। আশুলিয়ার তালবাগের বাসিন্দা ফরিদা হক বিভিন্ন নিয়োগ, বদলি, পদোন্নতি ও ঠিকাদারি কাজের কমিশন নিয়ে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদা হক সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত। এনাম মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়, পদোন্নতির নামে ঘুষ গ্রহণ এবং সরকারি চাকরিতে বদলি বাণিজ্যে তার সম্পৃক্ততা রয়েছে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও এনাম মেডিকেল কলেজে ভর্তি বাবদ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।
অভিযোগ রয়েছে, ফরিদা হক এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একক নিয়ন্ত্রক হিসেবে বিভিন্ন কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন। সম্প্রতি হাসপাতালের নার্সিং শিক্ষার্থী