ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী গণঅবস্থানের ২৮তম দিন - দিগন্ত জার্নাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী গণঅবস্থানের ২৮তম দিন

দিগন্ত জার্নাল ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে চলমান ছাত্রজনতার গণঅবস্থান বুধবার ২৮তম দিনে গড়িয়েছে। এদিন গণস্বাক্ষর সংগ্রহ, ফ্যাসিবাদবিরোধী প্রচারণা ও গণইফতার কার্যক্রম পরিচালিত হয়। পরে অবস্থানকারীরা শাহবাগে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত কর্মসূচিতে সংহতি জানায়।

বিপ্লবী ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, “আমরা ১৩ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবিতে অবস্থান করছি। ‘ইনকিলাব মঞ্চ’ একই দাবিতে মাঠে থাকায় আমরা তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছি।”

জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম বলেন, “আমাদের গণঅবস্থান এক মাস পূর্ণ করতে চলেছে, তবুও সরকারের কোনো সাড়া নেই। তবে একই দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’ আন্দোলনে নামায় আমরা আশাবাদী হয়েছি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের আহত রাব্বি মিয়া, জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

an adbox will go here