সরকারের আপিল খারিজ, হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকরে বাধা নেই
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০২২ সালের ৬ জানুয়ারি দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তা খারিজ করে দেন। দীর্ঘ তিন মাসেও রায় কার্যকর না করায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।
পরে ২৭ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেন, কেন সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করে আদালতকে অবজ্ঞা করা হয়েছে। এক মাসের মধ্যে জবাব দিতে বলা হয়। এরই মধ্যে মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।
পরবর্তীতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় দেন। এর ফলে হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকরে আর কোনো বাধা রইল না।