পাবনা জেলা আওয়ামী লীগের নেত্রী মাহজেবিন শিরিন পিয়া গ্রেফতার - দিগন্ত জার্নাল

পাবনা জেলা আওয়ামী লীগের নেত্রী মাহজেবিন শিরিন পিয়া গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক :

পাবনা জেলা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, ঈশ্বরদী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০(৮) ২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে পিয়াকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, পিয়ার স্বামী ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে গত ৩০ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে ঢাকা তেজগাঁও থানা পুলিশ।

an adbox will go here