এখন টিভির লাইভে হাসানাত-সারজিসকে শুয়ার বলায় জেনিসিয়া বর্ণা চাকরিচ্যুত
দিগন্ত জার্নাল ডেস্ক :
সম্প্রতি দেশের জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ দুই রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে উদ্দেশ্য করে অশোভন ভাষা ব্যবহারের ঘটনায় এখন টিভির সংবাদ উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনার সূত্রপাত একটি সরাসরি সম্প্রচারের সময়, যখন কারিগরি ত্রুটির কারণে স্টুডিওর ভিতরের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, টিভি নিউজরুমে এক সাংবাদিক জানতে চাচ্ছিলেন, হাসনাত ও সারজিস মাগুরায় গিয়েছেন কি না। এর জবাবে উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা মন্তব্য করেন, “এই শুয়োর গুলো গেলেই কি আর না গেলেই কি।” মুহূর্তেই টিভি ফুটেজটি ভাইরাল হয়ে যায় এবং এর ফলস্বরূপ, এখন টিভির সিইও তুষার আব্দুল্লাহ দ্রুত পদক্ষেপ নিয়ে বর্ণাকে চাকরিচ্যুত করেন।
এই ঘটনায় টেলিভিশন চ্যানেলের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশ্ন উঠেছে, এবং এখনও পর্যন্ত বর্ণা কিংবা তুষার আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।