পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু - দিগন্ত জার্নাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রির শতভাগই করা হচ্ছে অনলাইনে।

যাত্রীরা নির্ধারিত তারিখ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবেন। যারা শুক্রবার টিকিট কিনেছেন তারা আগামী ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ অনলাইনে কেনা যাবে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(দিগন্ত জার্নাল – সাম্যের আহ্বানে)

an adbox will go here