জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের প্রতি সমর্থন - দিগন্ত জার্নাল

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের প্রতি সমর্থন

দিগন্ত জার্নাল ডেস্ক :


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চারদিনের সফরের তৃতীয় দিনে ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে বৃহত্তর গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই প্রচেষ্টাকে সমর্থন করা।

গুতেরেস জানান, জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, পারস্পরিক বিশ্বাস ও স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি তার সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন। জাতিসংঘ বাংলাদেশকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে পাবে বলেও তিনি উল্লেখ করেন।

গুতেরেস বলেন, “বাংলাদেশে শরণার্থী সংকট নিয়ে বৈশ্বিক সহায়তা প্রয়োজন, যেখানে খাদ্য সহায়তা ব্যাপকভাবে কমে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া।”

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, মহাসচিবের সফর বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে দৃশ্যমান স্বীকৃতি প্রদান করবে, বিশেষত রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে।

মহাসচিব আরও বলেন, বাংলাদেশের জনগণের সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টায় জাতিসংঘ সব ধরনের সহায়তা প্রদান করবে এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা প্রশংসা করেছেন।

গুতেরেসের সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

an adbox will go here