রাজধানীতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে - দিগন্ত জার্নাল

রাজধানীতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দিগন্ত জার্নাল প্রতিবেদক:

১৫ মার্চ ২০২৫ শনিবার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক) আয়োজিত ইফতার মাহফিল রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তাবিদ, চিন্তক, গবেষক, রাজনৈতিক প্রজ্ঞাবান এবং সময়ের আলোকিত জ্ঞানী জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে সংগঠনের দায়িত্বশীল একঝাঁক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।

এ সময়,সাংবাদিক, লেখক,চিন্তক,গবেষক, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি আগামী দিনের জন্য নতুন কর্মসূচির উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়, উপস্থিত সবাই আল্লাহর কাছে দোয়া করেন, যেন সকল প্রচেষ্টা কবুল হয় এবং সামনের দিনে আরও বৃহৎ উদ্যোগ নেওয়া সম্ভব হয়।

এটি ছিল একটি মিলনমেলার মতো অনুষ্ঠান, যেখানে অন্যান্যদের সঙ্গে সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হয়ে সংস্কৃতির প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

an adbox will go here