মাগুরার নির্যাতিত শিশুর পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াতে ইসলামী - দিগন্ত জার্নাল

মাগুরার নির্যাতিত শিশুর পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াতে ইসলামী

দিগন্ত জার্নাল ডেস্ক :

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সকালে দলের আমির ডা. শফিকুর রহমান তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “মাগুরার শিশুর পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী এবং পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে, মহান আল্লাহর ওপর ভরসা করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই পরিবারের দায়িত্ব নিচ্ছে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে মজলুম পরিবারের সদস্যদের জানানো হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন করছি, আল্লাহ যেন আমাদের এই দায়িত্ব সঠিকভাবে পালনে তাওফিক দান করেন। আমিন।”

an adbox will go here