বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা - দিগন্ত জার্নাল

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঢাকা

দিগন্ত জার্নাল ডেস্ক :

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে থাকছে রাজধানী ঢাকা।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যমতে, ১২১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০তম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে পাকিস্তানের লাহোর ২০৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে মিসরের কায়রো (১৯৪), তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮১) এবং চতুর্থ স্থানে ভারতের দিল্লি (১৭৭) রয়েছে।

বায়ুমানের সূচক (AQI) অনুযায়ী:

  • ০-৫০: ভালো
  • ৫১-১০০: মাঝারি
  • ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১-২০০: সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর
  • ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞদের মতে, ২০১-এর বেশি স্কোর হলে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং ৩০১-এর বেশি স্কোর গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিনিয়ত বায়ুদূষণের শিকার হওয়ায় ঢাকার নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

an adbox will go here