বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তালাত মাহমুদ রাফির বিয়ে - দিগন্ত জার্নাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তালাত মাহমুদ রাফির বিয়ে

দিগন্ত জার্নাল ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার (১৭ মার্চ) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।”

জানা গেছে, তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি, তবে নববধূর বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি রাফি।

তার বিয়ের খবর জানাজানি হওয়ার পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়; তার দাদা তরিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

an adbox will go here