সাংবাদিকের উপর হামলাকরী বরখাস্ত পুলিশ সুপার ফজলুলের বিরুদ্ধে অভিযোগ গঠন - দিগন্ত জার্নাল

সাংবাদিকের উপর হামলাকরী বরখাস্ত পুলিশ সুপার ফজলুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

দিগন্ত জার্নাল ডেস্ক :

নাটোরে বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। সোমবার, তাকে বিশেষ নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। নাটোর জেলা কারাগার থেকে আলাদা পুলিশ ভ্যানে করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আনা হয়। আদালতে নেওয়ার সময় এক হাতে হাতকড়া পরানো ছিল ফজলুল হকের।

এ সময় আদালতের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ফজলুল হকের বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় আদালতের কাঠগড়ায় তোলা হয়। তিনি মাস্ক পরে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন, এবং তার পক্ষের আইনজীবী সোহেল রানা আদালতে বক্তব্য দিলেও জামিনের আবেদন করেননি।

আদালত সূত্রে জানা যায়, পরবর্তী দুই মাস পর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বিশেষ নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়, এ সময় সাংবাদিকরা তার ছবি তোলেন এবং ভিডিও করেন, তবে কেউ বাধা দেয়নি।

আদালতের সরকারি কৌঁসুলি আবদুল কাদের মিয়া জানান, আগের দিনের মতো আজও আদালত চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আসামিকে নিরাপদে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, ১১ মার্চ, ফজলুল হক যখন আদালতে হাজির হন, তখন তিনি সাংবাদিকদের ওপর হামলা চালান। তিনি তাদের ক্যামেরা ফেলে দিতে চেষ্টা করেন, এতে তিন সাংবাদিক আহত হন। পরে সেনাবাহিনী এসে তাকে কারাগারে নিয়ে যায়। এই ঘটনায় নাটোর সদর থানায় সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, এবং তিনি গ্রেফতার হন।

an adbox will go here