২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন: এসপিদের ভূমিকা ও তাদের বর্তমান অবস্থা - দিগন্ত জার্নাল

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন: এসপিদের ভূমিকা ও তাদের বর্তমান অবস্থা

দিগন্ত জার্নাল ডেস্ক :

২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের (জুলাই বিপ্লব) বাংলাদেশের ঐতিহাসিক ফ্যাসিবাদের সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন।

অন্যতম ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। ২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল। ওই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় প্রার্থীরা। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও অভিযোগ রয়েছে, আগের রাতেই ব্যালট পেপার দিয়ে ভোট বাক্স ভরে রাখা হয়। ২০২৪ সালেও একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নির্বাচনে জেলা পুলিশের এসপিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এসপিদের নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। একইভাবে, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এসপিদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এসব এসপির অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল আছেন।

২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের সময় রাজবাড়ীর এসপি ছিলেন রেজাউল হক। পরে তিনি ফেনী, খুলনা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, ঝালকাঠির এসপি মজিদ আলী পরবর্তী সময়ে খাগড়াছড়িতে এসপি হয়ে ডিআইজি পদে পদোন্নতি পান। ২০১৪ সালে গোপালগঞ্জের এসপি ছিলেন মিজানুর রহমান, যিনি বর্তমানে নৌপুলিশের ডিআইজি। ২০১৪ সালের নির্বাচনের সময় দিনাজপুরে এসপি ছিলেন রুহুল আমিন, যিনি এখন ডিআইজি।

এছাড়া, পঞ্চগড়ের এসপি ছিলেন আবুল কালাম আজাদ, যদিও তিনি ২০১3 থেকে ২০১৫ পর্যন্ত পঞ্চগড়ে দায়িত্ব পালন করেছিলেন। মাদারীপুরের এসপি খো. ফরিদুল ইসলাম বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার। ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সাল মাহমুদ বর্তমানে অতিরিক্ত ডিআইজি। ২০১৪ সালে মানিকগঞ্জের এসপি ছিলেন বিধান ত্রিপুরা, যিনি বর্তমানে অতিরিক্ত ডিআইজি।

আরও যেসব কর্মকর্তা পুনর্বাসিত হয়েছেন: তোফায়েল আহাম্মদ (মৌলভীবাজার), সৈয়দ মোসফিকুর রহমান (পটুয়াখালী), এসএম আক্তারুজ্জামান (পিরোজপুর), গোলাম রউফ খান (খুলনা), কাইয়ুমুজ্জমান (নওগাঁ), হারুন অর রশীদ (সুনামগঞ্জ), আব্দুর রাজ্জাক (রংপুর), হাবিবুর রহমান (লালমনিরহাট), সালেহ মোহাম্মদ তানভীর (টাঙ্গাইল)।

২০২৪ সালের নির্বাচনে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালনকারী প্রায় ৩৫ জন কর্মকর্তা এখনো শাস্তির মুখোমুখি হননি, যদিও তাদের কিছু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, ছাইদুল ইসলাম, এসএম সিরাজুল হুদা, রাফিউল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহফুজুল ইসলাম, মোহাম্মদ শফিউর রহমান, জিএম আবুল কালাম আজাদ, আকরামুল হোসেন, মোহা. মেহেদী হাসান, আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, এসএম নাজমুল হক প্রমুখ।

an adbox will go here