লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট - দিগন্ত জার্নাল

লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট

দিগন্ত জার্নাল ডেস্ক :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুলশানে তার বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০০৭ সালের ২৮ মে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার হয়। এর পরই ৩ জুন গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। সেই বছর ৩০ অক্টোবর ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন। বুধবার হাইকোর্ট তার আপিলের শুনানি শেষে রায় দেয় এবং তাকে খালাস দেয়। ২০০৭ সালের ২৮ মে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাবরকে আটক করা হয় এবং প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিন ও খালাসের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন বাবর।

an adbox will go here