কুমারখালীতে ৯ বছরের দিয়ার আত্মহত্যা - দিগন্ত জার্নাল

কুমারখালীতে ৯ বছরের দিয়ার আত্মহত্যা

দিগন্ত জার্নাল ডেস্ক :

কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে দিয়া খাতুন (৯) আত্মহত্যা করেছে। নিহত দিয়া বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টিভি দেখা নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া হয় দিয়ার। বাবার বকা খেয়ে অভিমান করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। একপর্যায়ে দরজা ভেঙে দেখা যায়, দিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে দিয়া মারা যায়।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানিয়েছেন, “দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করলে গলায় ফাঁস দিয়ে ছোট বোন আত্মহত্যা করে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

an adbox will go here