আওয়ামী লীগ পুনর্বাসন বিপজ্জনক: আসিফ মাহমুদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ১৫ মার্চ ২০২৫: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম?”
এর আগে বৃহস্পতিবার রাতে নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে দীর্ঘ পোস্ট দেন। তিনি আওয়ামী লীগের অপরাধ ও স্বৈরশাসনের বিচার ছাড়া তাদের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টাকে ‘গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র রক্ষায় অপরাধী দলগুলোর বিচার জরুরি। অন্যথায়, রাজনৈতিক পুনর্বাসনের নামে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে।