ভোটার এবং প্রার্থীর বয়স নিয়ে জাতীয় নাগরিক পার্টির নতুন প্রস্তাবনা - দিগন্ত জার্নাল

ভোটার এবং প্রার্থীর বয়স নিয়ে জাতীয় নাগরিক পার্টির নতুন প্রস্তাবনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা হ্রাসের প্রস্তাব করেছে। শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই ঘোষণা দেন।

সারোয়ার তুষার জানান, আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেবে এনসিপি। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব থাকবে।

গণ-অভ্যুত্থানের পর সংবিধান কার্যকারিতা হারিয়েছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন। এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে।

বর্তমানে বাংলাদেশে ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৫ বছর। এনসিপির প্রস্তাব অনুযায়ী, ভোটার হওয়ার বয়স ১৬ এবং প্রার্থী হওয়ার বয়স ২৩ বছরে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এনসিপির এই প্রস্তাব তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

an adbox will go here