তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও নির্ধারিত হয়নি: মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও নির্ধারিত হয়নি: মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

২০২৫ সালের ২২ মার্চ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট দিন তারিখ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।” তিনি আরও জানান, বিএনপির সংস্কার কমিশন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং আসন্ন নির্বাচনের বিষয়ে দলটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানান।

মির্জা ফখরুল বলেন, “যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতে পারে, যা নির্বাচিত সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে।”

এমতাবস্থায়, তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।

এছাড়া, সংস্কার আগে নির্বাচন হবে, অথবা নির্বাচন আগে সংস্কার হবে—এ ধরনের বিতর্কের কোনো প্রয়োজনীয়তা নেই বলেও তিনি মনে করেন।

an adbox will go here