জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আ'লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আ’লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

দিগন্ত জার্নাল ডেস্ক:

২২ মার্চ শনিবার২০২৫

নেত্রকোনায় ২৪ সালের জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার ঘটনার জন্য দায়ী রাজনৈতিক গোষ্ঠীর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দুপুর ১২টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরেদর মধ্যে খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম দাবি করেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নাম করে ৫৭ জন সেনা অফিসার হত্যা, বিচারের নামে জামায়াতের নিরপরাধ নেতার ফাঁসি, ১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নিরহ নেতা কর্মীদের গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে নারী- শিশুসহ ছাত্র জনতার হত্যার ঘটনায় ফ্যাসিস্ট হাসিনা সরকারসহ দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে নিষিদ্ধ করারও আহ্বান জানান।

এসময় বিক্ষোভে সংহতি প্রকাশ করেন, জাতীয় নাগরিক কমিটি-নেত্রকোনার সংগঠক প্রকৌশলী মো. শেখ জামাল আবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শুভ ও আব্দুল গাফফার। এছাড়া রুবি, শেখ অন্যন্যা, ফায়জা, সাজিদ, মমিনুল, শান্ত, শাহ আলম, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিনহাজ সোহেল, রাফায়েল, নাফিউ, অলি প্রমুখও বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, তারা ন্যায়বিচারের স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করবেন।

an adbox will go here