জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার ইফতার মাহফিল
সৈয়দ মাকসুদুল হক
নেত্রকোনা, ২২ মার্চ ২০২৫: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ (২১ রমজান) স্থানীয় সালতি কনভেনশন সেন্টারে “মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জমিয়তের সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি তাহের কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, এবং বিশিষ্ট সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাহে রমজানের গুরুত্ব ও শিক্ষা সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য দান। তাঁরা ২৪ এর জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য, সম্প্রীতি এবং ন্যায়বিচারের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়াও গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধকরণের জোর দাবি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার কতৃক খুন,গুম, গণহত্যসহ সকল প্রকার অপরাধ অপকর্মে সঠিক বিচার দাবি করেন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজন পরিচালনা করেন জেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম।
(প্রতিবেদক: দিগন্ত জার্নাল)