৯ জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সবেক আইজিপি, কমিশনারসহ ৩ জান কারাগারে - দিগন্ত জার্নাল

৯ জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সবেক আইজিপি, কমিশনারসহ ৩ জান কারাগারে

দিগন্ত জার্নাল ডেস্ক:

২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামক একটি ভবনে ৯ তরুণকে পরিকল্পিতভাবে জঙ্গির নাটক সাজিয়ে হত্যা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে, গত ৬ মার্চ আদালত এ তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সে অনুযায়ী আজ তাদের হাজির করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে বলেন, “২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ তরুণকে আটকে রেখে সোয়াত ও সিটিটিসি গুলি চালিয়ে হত্যা করে। তদন্তে জানা গেছে, এই তরুণদের বহু আগে থেকেই আটক করে রাখা হয়েছিল এবং অনেকে ডিবি হেফাজতে ছিলেন দুই-তিন মাস ধরে। পরে তাদের পরিকল্পিতভাবে ওই বাসায় জড়ো করে রাতের বেলা ‘ব্লক রেইডের’ নামে হত্যা করা হয়।”

তিনি আরও বলেন, “সে সময় পরিকল্পিতভাবে ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছিল, যা ছিল একটি সুপরিকল্পিত ভয়ের সংস্কৃতি তৈরির অংশ।”

এই মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন নির্ধারণ করা হয়েছে।

an adbox will go here