হান্নান মাসউদের পথসভায় হামলা, অভিযোগের তীর বিএনপির দিকে
দিগন্ত জার্নাল ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ হামলা হয়। ঘটনার প্রতিবাদে হান্নান মাসউদের নেতৃত্বে তার নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
হান্নান মাসউদ দাবি করেন, এ হামলার সাথে স্থানীয় বিএনপি জড়িত।
an adbox will go here