নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু গ্রেপ্তার
দিগন্ত জার্নাল প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার:নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকুকে ২৫ মার্চ রাত ২ টায় তার মুক্তারপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ নেওয়াজ বিষয়টি দিগন্ত জার্নালকে নিশ্চিত করেছেন।
গাজী মোজাম্মেল হোসেন টুকু নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের ব্যাপক দমন-পীড়নের অভিযোগ রয়েছে গাজী মোজাম্মেল হোসেন টুকুর বিরুদ্ধে। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেলেও জুলাই বিপ্লবের সমর্থনকারীদের বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন বলেও জানা গেছে।