আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - দিগন্ত জার্নাল

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি প্রচারিত হবে।

আগামীকাল বুধবার দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীর প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।

an adbox will go here