তালা ভেঙে ২টি গরু চুরি: এলাকাবাসীর মধ্যে অস্থিরতা
নিরব হাসান, ময়মনসিংহ:
গতকাল রাতে ময়মনসিংহের এিশালের বালিপাড়া গ্রামে একটি চুরির ঘটনা ঘটেছে। চোরের একটি দল গোয়ালঘরের তালা ভেঙে ২টি গরু চুরি করে নিয়ে গেছে।
স্থানীয়দের উদ্বেগ: এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এ ধরনের চুরি এলাকাবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলছে।
স্থানীয়রা বলছেন, এিশালে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। তবে এবার তালা ভেঙে গরু চুরির ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোঃ গোলাম মাসুদ বলেন, “আমার ২টি গরু – একটি ষাঁড় ও একটি বকনা বাছুর চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। রাতে গরুকে খাবার খাইয়ে গোয়ালঘরে আটকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি তালা ভাঙা, গরু নেই।”
এই ঘটনায় এিশাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে।