বেতন-বোনাস পরিশোধ না করায় ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা বিদেশ যেতে পারবেন না।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন বিভাগে এই বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে, যা আজ (মঙ্গলবার) থেকেই কার্যকর হয়েছে।”
শ্রম উপদেষ্টা আরও জানান, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে পারেনি, তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে কোন কোন কারখানার মালিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি শ্রম উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠ