নতুন দল ‘এনসিপি’র সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি বিসিপির - দিগন্ত জার্নাল

নতুন দল ‘এনসিপি’র সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি বিসিপির

দিগন্ত জার্নাল ডেস্ক:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। দলটি নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আপত্তি দাখিল করেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, যার নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম। দলটির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নির্ধারণ করা হলেও বিসিপি এতে আপত্তি তুলেছে।

বিসিপির মহাসচিব শাহরিয়ার খান আবির নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ‘জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি, কিন্তু দেওয়া হয়েছে এনসিপি, যা সঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘নামের (নাউন) কোনো পরিবর্তন হয় না, তা যে ভাষায় লেখা হোক না কেন।’

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ‘আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।’

এদিকে, নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। দলটির প্রতীক হিসেবে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ চাওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশনে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি নিজেকে দলের প্রধান দাবি করে এই আবেদন করেন।

an adbox will go here