নেত্রকোনায় যুব জমিয়তের ইফতার মাহফিল ও পৌর কমিটির কাউন্সিল অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় যুব জমিয়তের ইফতার মাহফিল ও পৌর কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৫ রমজান মোতাবেক ২৬ মার্চ ২০২৫, বুধবার স্থানীয় সালতি কনভেনশন সেন্টারে যুব জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল এবং নেত্রকোনা পৌর যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাসেমী প্রধান অতিথি এবং জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন খান, সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান ফারুকী, জেলা প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বারহাট্টা উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক আরমান হোসেন আল বাকি এবং জেলা ও বিভিন্ন উপজেলা যুব জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা যুব জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় মুফতি মো. রবিউল্লাহকে সভাপতি, জনাব আবু রায়হানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা কাউসার আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে নেত্রকোনা পৌর যুব জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়।

an adbox will go here