ফেলানীর পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিল জেলা প্রশাসন
দিগস্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় ফেলানীর বাবার হাতে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক নুসরাত সুলতানা এই সহায়তা প্রদান করেন।
জেলা পরিষদের পক্ষ থেকে ফেলানীর পরিবারের জন্য ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। পাশাপাশি, জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ফেলানীর বাবা নুর ইসলাম এসব উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।