ভালুকায় নিহত শ্রমিকদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার - দিগন্ত জার্নাল

ভালুকায় নিহত শ্রমিকদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

দিগন্ত জার্নাল ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় নিহত শ্রমিকদল নেতা মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাইদ ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন ওই উপহার সামগ্রী মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের কাছে পৌছে দেন।

এসময় পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মোল্লা সহ হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ফ্যাসিস্ট হাসিনার দোসরদের হামলায় নিহত হন।

এসময় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাইদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে নিহত ও আহত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশবাসীর পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াবো, ইনশা আল্লাহ।

an adbox will go here