সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে ২৮০ জন গ্রেফতার - দিগন্ত জার্নাল

সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে ২৮০ জন গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক:

সেনাবাহিনী গত এক সপ্তাহে, ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত, সারা দেশে যৌথ অভিযান চালিয়ে ২৮০ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে।

এতে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, অপহরণকারী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, চোরাই মুঠোফোন, ট্যাব, সিমকার্ড, স্বর্ণালংকার, ট্রলার, মোটরসাইকেল, ট্রাক, ড্রেজার, ভেকু, এক্সকাভেটর, ডাম্পার ও অর্থ উদ্ধার করা হয়েছে।

আইনগত কার্যক্রম শেষে আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সেনাবাহিনী বিশেষ টহল কার্যক্রম চালাচ্ছে এবং টিকিট কালোবাজারি রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

সেনাবাহিনী জনগণকে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য প্রদান করতে আহ্বান জানিয়েছে।

an adbox will go here