প্রধান উপদেষ্টা চীন সফরে, বাংলাদেশ ও চীনের মধ্যে পাঁচটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের চীন সফরে রয়েছেন। সফর চলাকালে শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়াসহ স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি।
চুক্তির মধ্যে রয়েছে: বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরে আসবেন।