ঈদে নিরাপত্তা ও যান চলাচল নিশ্চিত করতে সেনাবাহিনীর তৎপরতা - দিগন্ত জার্নাল

ঈদে নিরাপত্তা ও যান চলাচল নিশ্চিত করতে সেনাবাহিনীর তৎপরতা

দিগন্ত জার্নাল ডেস্ক:

৩০ মার্চ ২০২৫ রোববার, সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং সবাইকে আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এ প্রেক্ষিতে, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে।

এছাড়া, শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে।

an adbox will go here